আপনার দোকানের বিজ্ঞাপন,
যেটা মানুষ
শেষ পর্যন্ত দেখে
আইডিয়া আপনার, বাকিটা আমাদের। ফোনে তোলা সাধারণ ছবি থেকেও বানাই রিল, পোস্টার আর ক্যাপশন। শুরু ৳২,৫০০ থেকে।
যাদের জন্য বানিয়েছি
সব রিল দেখা শেষ
আমাদের অন্য কাজগুলো দেখুন বা আপনার দোকানের জন্য একটি রিল বানাতে কথা বলুন।

কীভাবে কাজ করি
আইডিয়া
WhatsApp-এ আপনার ব্যবসা, অফার আর আইডিয়ার কথা বলুন। ছবি-ভিডিও যা আছে পাঠান, খারাপ হলেও চলবে।
৩টা কনসেপ্ট
আপনার কাস্টমারদের নিয়ে খোঁজ নিয়ে ৩টা আলাদা আইডিয়া দিই, আপনি একটা বাছেন।
স্ক্রিপ্ট আর স্টোরিবোর্ড
প্রতিটা শট আর প্রতিটা কথা আগে দেখে ঠিক করে দেন।
এডিট আর ডেলিভারি
রিল, পোস্টার, ক্যাপশন আর বুস্ট করার সহজ প্ল্যান, সব সাইজে।
আপনার প্রোডাক্ট যেমন, বিজ্ঞাপনেও তেমন। দাম, অফার আর দাবি, শুধু যা সত্যি।আমাদের কাজের নিয়ম
সাধারণ প্রশ্ন
কত দিনে বিজ্ঞাপন পাব?
সাধারণত ৩–৫ দিন, স্ক্রিপ্ট ঠিক হওয়ার পর।
আমার কাছে ভালো ছবি বা ভিডিও নেই, তাহলে?
ফোনে তোলা কয়েকটা ছবি বা ছোট ভিডিও পাঠালেই চলবে, অন্ধকার বা কাঁপা হলেও। ওখান থেকেই পরিষ্কার শট বানাই। কিছু না থাকলে কীভাবে তুলবেন, বলে দেব।
বিজ্ঞাপনে আমার প্রোডাক্ট কি আসলের মতোই দেখাবে?
হ্যাঁ। ছবি পরিষ্কার করি, আলো ঠিক করি, সুন্দর জায়গায় সাজাই, কিন্তু প্রোডাক্টের রং, ডিজাইন বা সাইজ বদলাই না। কাস্টমার বিজ্ঞাপনে যা দেখবে, হাতে সেটাই পাবে।










